জাতীয়
ইস্পাতনগরী জামশেদপুরে রক্তদান শিবিরের আয়োজন
ইস্পাতনগরী জামশেদপুরে রক্তদান শিবিরের আয়োজন
জামশেদপুর: ইস্পাত নগরী জামশেদপুরের সাংবাদিক রিমা দে ও মানিষ সিনহা’র ব্যবস্থাপনায় এবং টীম সংঘর্ষ ও জামশেদপুর ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় স্বর্গীয় নাগেশ্বরী দেবীর স্মৃতিতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন মিলনী প্রেক্ষাগৃহে করা হয়। শিবিরে মোট ১৭২ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে সমাজসেবী শেখর দে, বিজেপির মুখপাত্র কুণাল সারঙ্গী, বিজেপির প্রাক্তন জেলাসভাপতি দীনেশ কুমার,রেপিড অ্যাকশন ফোর্স ১০৬ ব্যাটালিয়ন এর কমান্ডেন্ট অরুণ কুমার সিনহা , মিলনীর সাধারণ সম্পাদক দীপঙ্কর দত্ত, উপস্থিত ছিলেন।


