আন্তর্জাতিক

সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্ডিয়া কমিটি কর্তৃক জুম মিটিং অনুষ্ঠিত

আজ সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্ডিয়া কমিটি কর্তৃক এক জুম মিটিংয়ের আয়োজন করা হয়। ভারতের সময় দুপুর ১২,৩০ মিনিটে এ জুম মিটিং অনুষ্ঠিত হয়।

সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্ডিয়া চাপটার কর্তৃক আয়োজিত, আজকের জুম মিটিং এ উপস্থিত ছিলেন সার্ক জার্নালিস্ট ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট রাজু লামা, ভাইস প্রেসিডেন্ট রামনাথ, সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান, আরো উপস্থিত ছিলেন ইন্ডিয়ার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সুশীল ভারতী,দক্ষিণ ২৪ পরগনা জেলার কলকাতার প্রতিনিধিত্ব মৃত্যুঞ্জয় সরদার ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটর অ্যাসোসিয়েশনের জাতীয় সম্পাদক, সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্ডিয়া কমিটি সদস্য ও ইন্ডিয়া কমিটির জেনারেল সেক্রেটারি সুশীল ভারতী সঞ্চালনায় কমিটিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহ ইন্ডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ।

আজকের জুম মিটিং এ করোনা ভাইরাসের কারণে জানুয়ারি মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাংবাদিক কনফারেন্স পরবর্তীতে জুলাই মাসে করার প্রস্তাব দেওয়া হয়েছে।ভারতের কলকাতায় আন্তর্জাতিক জার্নালিস্ট কনফারেন্স স্থান নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়।পরবর্তীতে সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় সার্কভুক্ত আটটি দেশের সাংবাদিক নেতৃবৃন্দ , কমিটিতে এ প্রস্তাব অনুমোদিত হলে আন্তর্জাতিক জার্নালিস্ট কনফারেন্স জুলাই মাসে কলকাতায় অনুষ্ঠিত হবে।সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্ডিয়া কমিটি সদস্য মৃত্যুঞ্জয় সরদার সেই দায়িত্বের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে।

Related Articles

Back to top button