আন্তর্জাতিক

জামশেদপুরে ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা অনুষ্ঠান

জামশেদপুর: বিশ্ব মহিলা দিবস উপলক্ষে জামশেদপুরে ক্যান্সারের বিরুদ্ধে একটি বড় সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার সাকচি রবীন্দ্রভবনে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সচেতনতা অভিযানটি জামশেদপুর শহরের মহিলা অনুশীলনকারীদের দ্বারা পরিচালিত ফেডারেশন অফ ওবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিকাল সোসাইটির তত্বাবধানে অনুষ্ঠিত হয়। জামশেদপুর অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিকাল সোসাইটির সভাপতি ডাঃ বিনিতা সাহায় জানালেন মহিলাদের ক্ষেত্রে স্তনের ক্যান্সার এর সম্ভাবনা সবচেয়ে বেশি। জামশেদপুরের মহিলা চিকিত্সকরা সংকল্প করেছে স্তন ক্যান্সারের জন্যে একাধিক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এমজিএমের প্রাক্তন ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ সুব্রকান্তি কুন্ডু। তিনি জানালেন মহিলারা স্ব-পরীক্ষার মাধ্যমে স্তন ক্যান্সার এড়াতে পারবেন। এর সমস্ত টিপস মহিলাদের জানানো হয়। ডাঃ বিনিতা সাহায় বলেন প্রতি সপ্তাহে মহিলাদের একবার তাদের স্তন পরীক্ষা করা উচিত। এই সময়ে, যদিস্ তনে গাঁঠ বা চামড়ার রঙে কোনও পরিবর্তন ঘটে থাকে তবে অবিলম্বে চিকিত্সকদের সাথে যোগাযোগ করা উচিত। যাতে সঠিক সময়ে রোগটি সনাক্ত করা যায়। অনুষ্ঠানে সমাজসেবী পূরবী ঘোষ সহ ৩৫টি সংগঠনের মহিলা এবং ৪জন ক্যান্সার বিজয়ী মহিলাদের সম্বর্ধনা জানানো হয়।

Related Articles

Back to top button