আন্তর্জাতিক

সম্পূর্ণ মানব কল্যাণ সংঘের বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন

জামশেদপুর: সম্পূর্ণ মানব কল্যাণ সংঘ এর দ্বারা রবিবার টাটা সিকিউরিটি ক্লাব হাউসে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে বিজেপি নেতা অমরপ্রীত সিং কালে,জেএমএম এর কেন্দ্রীয় সচিব রাজু গিরি, কংগ্রেসের জেলা সভাপতি বিজয় খান, জয়প্রকাশ রায়, চন্দন যাদব, যুবরাজ সিংহ এবং পারস নাথ মিশ্র উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি ডাঃ সঞ্জয় গিরি সারা বছর ধরে যে কর্মসূচি মানুষের মধ্যে সঞ্চালিত হয়েছে তা লোকেদের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে শহরের মোট ১১ জন মহিলাকে সম্মানিত করা হয়। যার মধ্যে আন্তর্জাতিক বক্সার তরুন মিশ্র, ডেন্টাল সার্জন ডাঃ দীপা পাটনায়েক, স্বপ্না যাদব, ডাঃ রেণু কুমারী, ডাঃ সুমঙ্গলা বিশ্বাস, মৌসুমী দাস প্রমুখ সম্মানিত হয়।

Related Articles

Back to top button