জাতীয়

বিয়েবাড়িতে অভিযান চালাচ্ছেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক

বিয়েবাড়িতে অভিযান চালাচ্ছেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।এই মহামারি পরিস্থিতিতে আইন অমান্য করে বিয়ের অনুষ্ঠান। ভাড়া দেওয়া ও জনসমাগমের দায়ে আগামী এক বছরের জন্য বন্ধ করা হল পশ্চিম ত্রিপুরার ২টি ভবন। জেলা শাসক সোমবার রাত্রে অভিযান চালান এবং ওই ২টি ভবন বন্ধ করার নির্দেশ দেন।

পশ্চিম ত্রিপুরার জেলা শাসক শৈলেশ যাদব, তিনি খবর পান, ওই রাত্রে এই মহামারি পরিস্থিতির মধ্যেও বিয়ের অনুষ্ঠান। অনুষ্ঠান টি হয় মাণিক্য কোর্ট এবং গোলাপবাগান নামে ২টি ভবনে। সেখানে প্রচুর জনসমাগমও হয়।

সূত্রের খবর, ওই রাতেই পশ্চিম ত্রিপুরার জেলাশাসক পুলিশ নিয়ে হানা দেন ওই দুই ভবনে। হাজির নিমন্ত্রিত অতিথি থেকে শুরু করে বর-কনে সকলকেই রীতিমতো ধমক দিয়ে বার করে দেন তিনি। সকলকেই গ্রেফতার করার করার জন্য নির্দেশ দেন। এমনকি যদি কেউ এ বিষয় নিয়ে তাঁর সঙ্গে কেউ তর্ক করতে আসে, তাকেও কোভিডের নিয়মবিধি ভাঙার জন্য তাঁকে আটক করার নির্দেশও দেন। এছাড়া ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়ে দেন

এই ভাবে কড়া হস্তে দমন করে বিয়ে বন্ধ করলেন জেলা শাসক।

Related Articles

Back to top button