জাতীয়

করোনা সংক্রমণে প্রয়াত বিহারের মুখ্যসচিব অরুণ কুমার সিং

করোনা সংক্রমণে প্রয়াত বিহারের মুখ্যসচিব অরুণ কুমার সিং

দেশে ভয়ানক করোনা পরিস্থিতি। একের পর মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এ যেন মনে হচ্ছে এক ধংসের খেলায় মেতে উঠেছে । রেহাই পাচ্ছেন না কেউই। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ও প্রশাসনিক কর্তারাও। বিহার মুখ্যসচিব অরুণ কুমার সিং মারা গেলেন করোনা সংক্রমণে।

জানা গেছে, তিনি চিকিৎসাধীন ছিলেন পাটনার পারস এইচএমআরআই হাসপাতালে। ২৮শে ফেব্রুয়ারি মাসে দীপক কুমার অবসর নেওয়ার পরেই তিনি নতুন মুখ্যসচিব হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি ১৯৮৫ সালের ব্যাচের একজন আই. এ. এস অফিসার। অবসর নেওয়ার কথা ছিল ৩১আগস্ট।

Related Articles

Back to top button