জাতীয়

ফের মৃতু্ করোনায় আরও এক অভিনেতা বিক্রমজিত কনওয়রপাল

বাশিরুল হক: করোনার দাপট বেড়েই চলেছে। কিছুতেই থামছেনা। দেশজুড়ে মৃতের সংখ্যা সীমাহীন বেড়ে যাচ্ছে। হাসপাতালে নেই ঠিকমতো বেড, নেই ঠিকমতো অক্সিজেন। দাহ করার জায়গা নেই শ্বশান বা কবরে। এই রকম পরিস্থিতিতে করোনা সংক্রমণে প্রানহানীর সখ্যার শেষ নেই। তারমধ্যেই বলিউডে শোকের ছায়া।

ফের মৃতু্ করোনায় আরও এক অভিনেতা বিক্রমজিত কনওয়রপাল।

অভিনেতা বিক্রমজিৎ কনওয়রপালের বয়স হয়েছিল ৫২ বছর। শনিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তিনি বহু সিনেমায় অভিনয় করেছেন।
যেমন গ্র‍্যান্ড মাস্তি, হে বেবি, হিরোইন, সহ অনেক বিভিন্ন ছবিতে। তিনি ২০০৩ সাল থেকে অভিনয় জগতে কাজ করতে শুরু করেন। তার প্রথম ছবি, পেজ থ্রী,। তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। অনেকেই মেনে নিতে পারছেন না এই মৃত্যু। পরিচালক অশোক পন্ডিত অভিনেতা বিক্রমজিতের মৃত্যুর খবর শুনে খুবই শোকাহত। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ছিলেন। পরিচালক অশোক পন্ডিত তাঁর পরিবারকে সমবেদনা জানান।

Related Articles

Back to top button