রাজ্য

ফের বিজেপি কর্মীর আক্রান্তের অভিযোগ উঠলো পূর্ব বর্ধমানে

ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা যেন থামতেই চাইছে না। ফের বিজেপি কর্মীর আক্রান্তের অভিযোগ উঠলো পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের শ্রীরামপুর এলাকায়।

তৃনমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের রাজনৈতিক হিংসা বন্ধের আশ্বাসের পরেও আক্রান্ত হলো সাগড় পন্ডিত নামে এক বিজেপি কর্মী। তিনি বলেন, ভোট পরবর্তী সময় থেকে বাড়ি ছাড়া ছিলাম।

তৃণমূল নেতৃত্ব ও বর্ধমান থানার পুলিশের আশ্বাস পেয়ে বাড়ি ফিরে আসি। বাড়ি ফেরার ২৪ঘন্টার মধ্যেই রাস্তায় ফেলে বেধরক মারধর করে স্থানীয় তৃণমূল নেতা বিমান ঘোষ। বিজেপি করার অপরাধে মারধর করা হল বলে জানান।

পাল্টা তৃণমূলের অভিযোগ অস্বীকার করে বলেন, ওই ছেলেটি ৩০ জন বিজেপি কর্মীদের এনে আমার দোকান ২৪ দিন বন্ধ করে দেয়। এর আগে আমার দোকানে এসে অনেক ক্ষতি করেছে, কিন্তু আমরা কিছুই করিনি।

Related Articles

Back to top button