রাজ্য

নতুন স্লোগানে তৃণমূল কংগ্রেস সাপোটার্স সোশ্যাল মিডিয়া Active 5

নিজস্ব প্রতিনিধি:– নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক দলের আইটি সেল দলের প্রচার এর ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। 2019 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি পর তৃণমূল কংগ্রেস সাপোটার্স সোশ্যাল মিডিয়া Active 5 2021 সালের বিধানসভা পর্যন্ত প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। এই তৃণমূল কংগ্রেস সাপোটার্স সোশ্যাল মিডিয়া Active 5 লোকসভা নির্বাচনে ভরাডুবির পর যে স্লোগানকে সামনে রেখে ছিল সেটি হলো আর রাগ নয় আবার দিদি কেই চাই। রাজ্যের 18 থেকে 35 বছর বয়সী যুবক যুবতীদের লক্ষ্যমাত্রা কে সামনে রেখে এই শ্লোগানে সোশ্যাল মিডিয়ায় অভূতপূর্ব সাড়া ফেলেছিল।

বাংলা দখলের পর এবার দিল্লি দখল তাই তৃণমূল কংগ্রেস সাপোটার্স মিডিয়া Active 5 তাদের নতুন স্লোগান মোদি নয় দিদি এবার সূত্রপাত করল। সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে সোনালী সেনগুপ্ত ও কনক লতা রায় এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন গতবারের শ্লোগানের ব্যাপক সাফল্যের পর এই শ্লোগান সোশ্যাল মিডিয়ায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করবে, সংগঠনের রাজ্য কার্যকরী সভাপতি জগন্নাথ মুখোপাধ্যায় জানিয়েছেন তারা মিশন 2024 কে কেন্দ্র করে 18 থেকে 45 বয়সি ভোটারদের টার্গেট করে এগোতে চাইছেন প্রত্যেক বছরই তাদের নতুন স্লোগান যুব সমাজের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে এই শ্লোগানও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হবে।

সংগঠনের পক্ষ থেকে ঝুমা কুন্ডু আরও দাবি করেছেন শুধু পশ্চিমবঙ্গে নয় বিভিন্ন রাজ্যে তাদের সংগঠন সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রচার শুরু করছেন ইতিমধ্যেই এলাহবাদে হোয়াটসঅ্যাপ গ্রুপ আরম্ভ হয়ে গেছে উড়িষ্যা, ত্রিপুরাতে তো খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে তৃণমূল কংগ্রেস সাপোটার্স মিডিয়া Active 5 তারা সোশ্যাল মিডিয়া ছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজ পথনাটিকা এগুলির মাধ্যমেও জনসংযোগ করে।

Related Articles

Back to top button