রাজ্য

আবারো জঙ্গলমহলের মেদিনীপুর – বাঁকুড়া সীমান্ত, গোয়ালতোড়ে মাওবাদী পোস্টার কে ঘিরে এলাকায় চাঞ্চল্য

আবারো জঙ্গলমহলে মাওবাদী নামাঙ্কিত পোস্টারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে। বৃহস্পতিবার সকালে গোয়ালতোড় এর কেশিয়া গ্রামে হঠাৎই গ্রামের সাধারণ মানুষ সকালবেলা লক্ষ্য করে মাওবাদী নামাঙ্কিত কয়েকটি পোস্টার।

গোয়ালতোড়ের কেসিয়া গ্রামের শেষ প্রান্তে একটি বাড়ির কাছে হঠাৎই সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা কয়েকটি পোস্টার পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা। পরক্ষনে থানায় খবর দেওয়া হলে, অবশেষে গোয়ালতোড় থানার পুলিশ এসে পোস্টার গুলি উদ্ধার নিয়ে যায়।

 

উল্লেখ্য বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের সীমান্তবর্তী গ্রাম কেসিয়া। আর এই গ্রামটি জঙ্গলমহলের অধ্যুষিত হওয়ায়, পোস্টার উদ্ধার করা কে ঘিরে স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

 

তবে গ্রামবাসীদের কোনভাবেই উত্তেজিত না হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। সেই সঙ্গে এই পোস্টারের সাথে, মাওবাদীদের আদৌ কোনো রকম যোগসাজশ রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন।

 

 

Related Articles

Back to top button