স্বামীকে ফাঁসানো হয়েছে দাবি ধৃত ভুয়ো সরকারি আধিকারিকের স্ত্রীর
স্বামীকে ফাঁসানো হয়েছে দাবি ধৃত ভুয়ো সরকারি আধিকারিকের স্ত্রীর
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- জাল ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের পর আরেক ভুয়ো সরকারি অফিসার এবার পুলিশের জালে। সিবিআইয়ের আইনজীবী হিসেবে প্রভাব খাটিয়ে গড়িয়াহাটে ১০ কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মঙ্গলবার পুলিশ হাতেনাতে ধরলেন সনাতন রায় চৌধুরী।
ধৃতের বাড়ি বরানগর থানার মন্ডল পাড়া লেনে। ‘শিবালয়’ নামক আবাসনের দ্বিতলের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন সনাতন বাবু। কিন্তু এদিন পুলিশের হাতে পাকড়াও হবার ঘটনায় হতচকিত প্রতিবেশীরা। পাড়ার ক্লাবের সভাপতি থাকায় এলাকায় তাঁর যথেষ্ট প্রভাব ছিল। যদিও ধৃতের স্ত্রী বিতস্তা রায় চৌধুরীর অভিযোগ, তার স্বামীকে ফাঁসানো হয়েছে। তার স্বামী কলকাতা হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টে প্যাকটিস করেন। এবিষয়ে যা বলার তার আইনজীবী বলবেন। আবাসনের বাসিন্দাদের দাবি, জানতেন ওনি হাই কোর্টের আইনজীবী। কিন্তু বাইরে ওনি কি করতেন, তা কেউ জানে না। তবে নীলবাতি লাগানো গাড়িতে ওনি চাপতেন। পুলিশ ওই গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে।



