রাজ্য

জগদ্দল থানার উদ্যগে দিনমজুরদের জন্য ভ্যাক্সিনেশন ক্যাম্প

জগদ্দল থানার উদ্যগে দিনমজুরদের জন্য ভ্যাক্সিনেশন ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর :-
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পরিচালনায় জগদ্দল থানার উদ্যোগে শুক্রবার দিনমজুরদের জন্য ভ্যাকনিসেন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতে। ভ্যান চালক থেকে শুরু করে পরিচারিকা, অটো ও টোটো চালক এবং কুটিরশিল্পের সঙ্গে যুক্ত মহিলাদের এদিন করোনা ভ্যাকসিন দেওয়া হয়। এদিন ভ্যাকসিনেশন ক্যাম্পের উদ্বোধন করেন নগরপাল মনোজ বর্মা, নর্থ জোনের ডিসিপি শ্রীহরি পান্ডে, জগদ্দল থানার আই সি প্রদীপ কুমার ডান, এসিপি-জগদ্দল সুব্রত মন্ডল, পঞ্চায়েত প্রধান ও উপ-প্রধান যথাক্রমে চৈতালি কর্মকার ও তারক নাথ আদক। ভ্যাকসিনেশন ক্যাম্পে এসে নগরপাল মনোজ বর্মা বলেন, করোনার তৃতীয় ঢেউ রুখতে তারা প্রস্তুত। চিকিৎসক থেকে শুরু করে অক্সিজেন, ওষুধপত্রের কোনও অভাব হবে না।

Related Articles

Back to top button