জানা-অজানা

সোমবার থেকে রাজ্যে প্রবল বৃষ্টির পূর্বাভাস

কলকাতা:বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। আর তার জেরেই রবিবার বেলা গড়াতেই কলকাতায় দফায় দফায় বৃষ্টি। শনিবার রাতে বৃষ্টির পর রবিবার সকালে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও দুপুর হতেই মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টি। হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে চলবে লক্ষ্মীপূজো পর্যন্ত।

মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ওইদিন কমলা সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। হলুদ সর্তকতা রয়েছে উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুরে। পাশাপাশি দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা থাকছে।

সোমবার কমলা সর্তকতা জারি করা হয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে। পাশাপাশি হলুদ সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।

মঙ্গলবারের পর থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ কমবে। বুধবার হলুদ সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদে‌। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ারে ওই দিন কমলা সর্তকতা জারি করা হয়েছে।

Related Articles

Back to top button