খেলাধুলা

চিন্নাস্বামীতে ‘বিরাট’ আগ্রাসন, গ্যালারিতে অট্টহাসি অনুষ্কার

বেঙ্গালুরু: মাঠে বিরাট আগ্রাসন- গ্যালারি থেকে হাততালি দিচ্ছেন অনুষ্কা শর্মা। আইপিএলের (IPL 2023) মঞ্চে ফের দেখা যাচ্ছে এই চেনা দৃশ্য। শনিবার, দিল্লি ক্যাপিটালসের বোলারদের পিটিয়ে ৩৪ বলে অর্ধশতরান করেন বিরাট কোহলি (Virat Kohli)। এরপর তাঁর সেলিব্রেশনে দেখা গিয়েছে সেই পুরনো মেজাজ। বিরাটের অর্ধশতরানের পরই ক্যামেরা ঘুরে যায় অনুষ্কার (Anushka Sharma) দিকে। ভিআইপি বক্সে বসে খেলা দেখতে বসা অনুষ্কা লাফিয়ে ওঠেন আনন্দে। স্বামীকে চেনা মেজাজে দেখে অট্টহাসিতে ফেটে পড়েন। ঘরের মাঠে খেলা থাকলে অনুষ্কার উপস্থিতি ১০০ শতাংশ পাকা। নিন্দুকদের যাবতীয় সমালোচনার জবাব দিয়ে গতবছরই রানে ফিরেছিলেন। নতুন বছরে বিধ্বংসী ফর্মে কিং কোহলি। তাই অনুষ্কার আহ্লাদে আটখানা তো হবেনই।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২০২৩ আইপিএলের ২০তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পরপর দুটো ম্যাচের হারের পর ঘরের মাঠে জয়টা খুব প্রয়োজন ছিল বিরাটদের। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৩৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট। তাঁর ব্যাট থেকে এসেছে ৬টি চার ও ১টি ছয়। ম্যাচের ১০তম ওভারে পঞ্চম বলে ১ রান নিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। সিঙ্গল নিয়েই আক্রমণাত্মক ভঙ্গিতে বুক ঠুকতে দেখা যায় তাঁকে। যা দেখে নিজের আসন থেকে লাফিয়ে ওঠেন অনুষ্কা। যদিও পরের বলেই আউট হয়ে যান। মুস্তাফিজুরের বলে যেভাবে ছক্কা হাঁকিয়েছিলেন, ললিত যাদবের বলে সেভাবেই বল সীমানার ওপারে ফেলতে চেয়েছিলেন। কিন্তু ডিপ মিডউইকেটে যশ ঝুলকে ক্যাচ দিয়ে বসেন। একইসঙ্গে চলতি মরসুমে ২০০ রান পূর্ণ হয়ে গেল বিরাটের। এ বারের আইপিএলে তৃতীয় অর্ধশতরান করলেন বিরাট। এদিন খান দুয়েক দুর্দান্ত ক্যাচও নেন বিরাট।

 

 মেট্রোর সম্প্রসারণের জন্য় রাত ১২টা অবধি বন্ধ মাঝেরহাট ব্রিজ, যানজট এড়াতে এই রুট ব্যবহার করুন

 

 

বিরাটের অর্ধশতরানে দৌলতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রানের বড় স্কোর গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানে শেষ হয়ে যায় দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টে পঞ্চম হার তাদের।

Related Articles

Back to top button