খেলাধুলা

ক্যানিংয়ে ক্যারাটে মূল্যায়ন শিবির 

 

আত্মরক্ষার এই কৌশলই করে তুলতে পারে স্বনির্ভর! তাই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং স্বস্তিকা সঙ্গে আয়োজিত হল ক্যারাটে পরীক্ষা শিবির এস ,সিতেরু ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকেই, সম্পন্ন অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন এই সংগঠনের জেলা সভাপতি রাজু বিশ্বাস। দক্ষিণ চব্বিশ পরগনার জেলার মোট ৮০ জন প্রতিযোগী এই পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মহিলা প্রতিযোগীর সংখ্যা ছিল ৪০ জন।ক্যারাটে পরীক্ষা হলো শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়ন, অগ্রগতি পরিমাপ এবং আত্মবিশ্বাস বাড়ানোর একটি পদ্ধতি, যেখানে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের জন্য পরীক্ষা, যেমন কালার বেল্ট পরীক্ষা, নেওয়া হয়। এদিনে এস, সিতেরু ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ফাউন্ডার ও রাজ্যের প্রধান সিহান সনাতন হালদার বলেন শারীরিক ও মানসিক গঠনের জন্য খেলাধুলোর গুরুত্ব যে অপরিসীম, তা অস্বীকার করেন না কেউই। কিন্তু এক দিকে মাঠের অভাব, অন্য দিকে ক্রমবর্ধমান পড়ার চাপ— দুইয়ে মিলে পড়ুয়াদের জীবন থেকে কার্যত হারিয়ে গিয়েছে খেলাধুলো, এদিকেই ক্যারাটের প্রতি আগ্রহ দেখাচ্ছে। এদিক দিয়ে বলতে গেলেই ক্যানিং এর অভিভাবকরা অনেক সচেতন ,তাই ক্যানিং ক্যারাটে পরিবার বলে বিশ্বাস করে এই সংগঠনের জেলা সম্পাদক রাজু বিশ্বাস নিজেই। এই প্রতিযোগিতা ও পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন ক্যানিং ব্লক উন্নয়ন আধিকারিক সাহেব নিজে, এছাড়াও উপস্থিত ছিলেন স্বস্তিকা সংঘের সভাপতি দীপক মুখার্জি, সম্পাদক মৃত্যুঞ্জয় ঘোষ, কালচারাল সম্পাদক পীযূষ রাউত ও সমাজসেবী রাজু মন্ডল অন্যান্যরা। পরীক্ষক হিসেবে ছিলেন সেন্সি নয়ন কয়াল বাপি পাত্র ও আরো অনেকেই।

তবে ক্যারাটি প্রশিক্ষণ নিয়ে আগ্রহী প্রকাশ করেছিলেন রাজ্যপাল নিজেই, তিনিভাইফোঁটার দিনে রাজ্যের ‘বোন’দের জন্য নয়া উদ্যোগ রাজভবনের। এ বার থেকে গ্রামে গ্রামে গিয়ে মেয়েদের শেখানো হবে আত্মরক্ষার নানা কৌশল। শনিবার বিকেলে বারাসতে ভাইফোঁটার এক অনুষ্ঠানে গিয়ে এমনটাই ঘোষণা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিনের

অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা রাজু বিশ্বাস জানান, রাজ্যস্তরের বাছাই করা প্রতিযোগীদের পরবর্তী ধাপে ধাপে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ মিলবে। তার কথায়, বর্তমান সময়ে আত্মরক্ষার জন্য ক্যারাটে শেখা ছেলেদের তুলনায় মহিলাদের জন্য আরও প্রয়োজনীয় হয়ে উঠেছে। তাই অল্প বয়সী মেয়েরাও ক্যারাটে শিখতে এগিয়ে আসছে। তাই ক্যানিংয়ে ছাত্রছাত্রীর ও অভিভাবকদের নিয়ে ক্যানিংয়ে ক্যারাটে পরিবার বলে নাম দিচ্ছেন রাজু বিশ্বাস এই পরীক্ষার অনুষ্ঠানের দিন।

Related Articles

Back to top button