রাজ্য

দুর্ঘটনায় আহত শিশুসহ ২, দেখতে পেয়েই নিজের গাড়িতে হাসপাতালে পৌঁছলেন বিজেপি বিধায়ক

নিজস্ব সংবাদদাতা:মানবিকতার পরিচয় দিলেন বিজেপি বিধায়ক শীতল কপাট। পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক শিশুসহ দু’জন। আহতদের দেখতে পেয়ে নিজের গাড়িতে করে নিয়ে গেলেন হাসপাতালে।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার বিশালাক্ষ্মী মন্দির এলাকায়। জানা গিয়েছে, বিকেল নাগাদ ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের বিশালাক্ষ্মী মন্দির এলাকায় রাস্তা বেরোচ্ছিল শিশু সহ এক পথচারী। সেই সময় একটি টোটো গাড়ি পথচারীকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হয় শিশুসহ টোটো চালক এবং টোটোর মধ্যে থাকা এক যাত্রী।

এবার থেকে কিছু কিছু কেস আমি লড়ব: মমতা

 

ওই টোটো চালকের নাম শক্তিপদ মণ্ডল। ঠিক সেই সময় ঘাটালের দিকে আসছিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। পথ দুর্ঘটনায় আহতদের দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বিধায়ক নিজের গাড়ি থামিয়ে নিজেই গাড়ির মধ্যে তাঁদের তুলে নেন। চিকিৎসার জন্য নিয়ে য়ায় ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। দুর্ঘটনায় গুরুতর যখন হন শিশুসহ টোটো চালক ভর্তি রয়েছে ঘাটাল মহাকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। মানবিক ঘাটালের বিজেপি বিধায়ক শীতলকপাট। বিধায়কের এরূপ ভূমিকা দেখে খুশি ঘাটালবাসী।

শীতল কপাট বলেন, “রাস্তা দিয়ে যাচ্ছিলাম। কীভাবে দুর্ঘটনা ঘটেছে বলতে পারব না। সেই সময় গাড়ি ছিল না। আমি দেখতে পেয়ে আমার গাড়িত করে তুলে নিয়ে গেলাম। মানুষ পরিষেবা পাক।”

Related Articles

Back to top button