ভরসন্ধেয় গার্ডেনরিচে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ অন্তত ২২, ভর্তি SSKM-এর ট্রমা কেয়ারে

কলকাতা: শহরে ফের গ্যাস সিলিন্ডার ফেটে (Gas Cylinder Blast) ভয়াবহ দুর্ঘটনা। গার্ডেনরিচ (Garden Reach) মার্কেট এলাকায় বৃহস্পতিবার সন্ধেয় সিলিন্ডার বিস্ফোরণে বহু মানুষ অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন বিকেল প্রায় ৫টা ৪০ মিনিট নাগাদ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। মার্কেট এলাকায় তিনটি গ্যাসের সিলিন্ডারে আগুন লাগে। সেই থেকেই সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটেছে। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে যাওয়ার আগেই সিলিন্ডার ফেটে গিয়েছিল বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গার্ডেনরিচের সিলিন্ডার ফেটে দুর্ঘটনায় ২২ জন অগ্নিদগ্ধ হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে বলে জানা যাচ্ছে।
গোপন ব্যালটে পঞ্চায়েত প্রার্থী বাছাই, ‘তৃণমূলে নবজোয়ার’ আনতে বড় ঘোষণা অভিষেকের
হাসপাতালে ভর্তি আহতদের পরিজনরা জানাচ্ছেন, সন্ধে ৬টার কিছু আগে এলাকার একটি বাড়িতে সিলিন্ডার ফাটে। দুর্ঘটনায় আশপাশের দোকানে আগুন লেগে যায়। মহম্মদ ফয়জল নামে এক যুবক সেই সময় পাশ দিয়েই আসছিল, হঠাৎ বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে গিয়েছে ফয়জল। বর্তমানে সে ভর্তি রয়েছে এসএসকেএম হাসপাতালে। হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, অগ্নিদগ্ধ হয়ে যাঁরা ভর্তি রয়েছেন, তাঁদের মধ্যে প্রাথমিকভাবে সকলের অবস্থাই আশঙ্কাজনক। কারণ, সদ্য ঘটনাটি ঘটেছে।



