তালা-চাবির ফেরিওয়ালাদের জীবনধারাই আজ তালাবন্ধ
——–ঝুম্পা দেবনাথ:——–
লকডাউনের জেরে তালি-চাবির ফেরিওয়ালাদের অবস্থা শোচনীয়। এই তালাবন্দি শহরে তারা যেন গুমরে মরছেন। তারা অতি সহজেই অনেক তালার চাবি খুলতে পারলেও এই তালাবন্দি শহরের চাবিটা বোধ হয় তাদের জানা নেই। পাঞ্জাব, হরিয়ানা, উওরপ্রদেশ থেকে সামান্য রুজি-রোজগারের আশায় এই পশ্চিমবঙ্গ রাজ্যে আসা। মাস তিন – চারেক থাকে তাদের রোজগার। তারপরই তারা ফিরে যান নিজেদের বাড়ি। লকডাউনের জেরে যেমন বন্ধ হয়ে গেছে রোজগার, তেমনি তারা ফিরে যেতে পারছেন না তাদের প্রিয় মানুষদের কাছে। হাওড়ার গুরুদ্বারে আশ্রয় নিয়েছেন ২৫ জন তালা-চাবি বিক্রেতারা।
আমরা এক তালা-চাবি বিক্রেতার সাথে কথা বলে জানতে পারি, লকডাউনের জেরে বন্ধ হয়ে গেছে তালি-চাবির কারবার। খাদ্যের সমস্যা না হলেও তারা চিন্তিত হয়ে রয়েছেন পরিবারের জন্য। তাই তাদের প্রশাসনের কাছে দাবি লকডাউন উঠলে তারা যেন ফিরে যেতে পারেন তাদের পরিবারের কাছে। পরিবারের হাসিমুখ দেখার আশার এই তালাবন্দি শহরে চাবির সন্ধান করে চলেছেন সেই ভিন রাজ্য থেকে আগত তালা-চাবির ফেরিওয়ালারা।



