জেলা

৪ বছরের শিশুকে নিয়ে কুকীর্তি পড়শি যুবতীর

নিজস্ব প্রতিবেদন :বাজার ফেরত মা দেখল, ‘ঘরে নেই ছেলে’!শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। পড়শি যুবতীর বিরুদ্ধেই উঠেছে শিশু চুরির অভিযোগ। অভিযোগ, চুরির পর শিশুটিকে বিক্রিও করে দেয় সে। শেষমেশ হাবরা স্টেশন থেকে ওই শিশুটিকে উদ্ধার করে পুলিস। ফিরিয়ে দেয় মা-বাবার কোলে।

এরপর তার দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই হাবরা স্টেশন থেকে চুরি যাওয়া শিশুটিকে করে গাইঘাটা থানার পুলিস। অভিযুক্ত অন্বেষা বিশ্বাসকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিস। শিশু চুরির সঙ্গে আরও কেউ জড়িত কিনা, কোনও চক্র কাজ করছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

গাইঘাটা থানার চাঁদপাড়া বি এম পল্লি এলাকার বাসিন্দা গদাধর সাহা। তাঁরই ৪ বছরের ছেলেকে চুরির অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবতী অন্বেষা বিশ্বাসের বিরুদ্ধে। গদাধর বাবুর স্ত্রী জানিয়েছেন, তিনি বাজারে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন, ছেলে ঘরে নেই। রাস্তায় প্রতিবেশী যুবতীর সঙ্গে যেতে দেখেছিলেন ছেলেকে। কিন্তু তারপর বাড়ি না ফেরায় সন্দেহ হয় তাঁর। এরপর তিনি স্থানীয়দের জানাতেই তাঁরা ওই যুবতীকে ধরে উত্তমমধ্যম দেয়। খবর দেওয়া হয় পুলিসে। জিজ্ঞাসাবাদের মুখে পড়ে ওই যুবতী জানায় যে সে শিশুটিকে বিক্রি করে দিয়েছে।

Related Articles

Back to top button