জেলা
ডায়মণ্ড হারবারে আম্বেদকরের জন্ম দিন পালন

১৪ ই এপ্রিল মহাসমারোহে ডায়মণ্ড হারবার ঋষি অরবিন্দ উদ্যানে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের ১৩৬-তম জন্মদিন পালন করা হয়। ডায়মণ্ড হারবার চাষী কৈবর্ত-সমাজের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সহযোগিতা করে দক্ষিণ চব্বিশ পরগণা জেলা সংস্কৃতি পরিষদ। সভা স্থল ঋষি অরবিন্দ উদ্যান থেকে শোভাযাত্রা করে বিডিও অফিসের সামনে অবস্থিত আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিভিন্ন বক্তা দলিত ও অনগ্ৰসর সমাজের জন্য ডঃ আম্বেদকরের যুগান্তকারী ভূমিকার কথা আলোচনা করেন ।
সভায় পৌরোহিত্য করেন প্রাক্তন শিক্ষক বিশ্বনাথ বৈদ্য। মুখ্য বক্তা ছিলেন চাষী কৈবর্ত-সমাজের সম্পাদক ও শিক্ষক সিদ্ধানন্দ পুরকাইত। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন অধ্যাপক সুদীপ্ত মণ্ডল, শিক্ষিকা মিত্রা মেটে, আইনজীবী শিবনাথ হালদার, তাপস কুমার আদক, সাংবাদিক দিলীপ ঘোষ প্রমুখ।



