আজ, বুধবার আইপিএল-১৫-র ১৯তম দিন।
পুনেতে মায়াঙ্কদের হারিয়ে রোহিতদের ট্র্যাকে ফেরার চ্যালেঞ্জ চলতি আইপিএলের (IPL 2022) ২৩তম ম্যাচে মুখোমুখি রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) পঞ্জাব কিংস (Punjab Kings)। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই টানা ৪টে ম্যাচে হেরেছে। অন্যদিকে পঞ্জাব চারটে ম্যাচের ২টোতে জিতেছে ২টোতে হেরেছে। তাই দুই দলই আজকের ম্যাচে জিততে চাইবে। মঙ্গলবারের ম্যাচে চেন্নাই সুপার কিংস জয়ের স্বাদ পেয়েছে। ধোনিরাও এ বারের আইপিএলের টানা ৪ ম্যাচে হেরেছিল। এ বার মুম্বই সমর্থকরাও আশায় বুক বেঁধেছে যে আজ প্রীতির দলকে হারিয়ে প্রথম জয় পাবে মুম্বই। আর মায়াঙ্করাও ফোকাস করছে জয় না পাওয়া মুম্বইকে হারিয়ে জয়ে ফিরতে। তাই বিশেষ নজর রাখতে হবে আজকের ম্যাচে।
আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত ২8টি ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বই ও পঞ্জাব। যার মধ্যে ১৫ বার জিতেছে মুম্বই। আর ১৩ বার জিতেছে পঞ্জাব



