জেলা
সেন্টাল পার্ক পরিদর্শনে বললেন অভিষেক 17 জুলাইয়ের মধ্যে শেষ হবে সমস্ত প্রস্তুতি,
একুশে জুলাই উপলক্ষে সল্টলেকের সেন্টাল পার্ক মেলা মাঠে বিভিন্ন জেলা থেকে আগত কর্মী সমর্থকদের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে । বৃহস্পতিবার সেন্ট্রাল পার্ক পরিদর্শন করলেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee visits Central Park to see preparations) । উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বোস, জ্যোতিপ্ৰিয় মল্লিক ও বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী । অভিষেক বলেন, ” দুবছর পর হচ্ছে শহিদ দিবস ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মীরা আসবে ৷ উত্তরবঙ্গ থেকে আসা কর্মীরা থাকবেন সেন্ট্রাল পার্কে । মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে কর্মীরা আসবেন । সবাইকে দেওয়া হবে মাস্ক ও স্যানিটাইজার । 17 জুলাই এর মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ হবে ।”



