বৃহস্পতিবারই মন্ত্রিত্ব ও দলের সমস্ত পদ থেকে সরানো হয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়কে
Jago Bangla New Editor: পার্থর জায়গায় ‘জাগো বাংলা’র নতুন সম্পাদক হলেন সুখেন্দুশেখর রায়।’জাগো বাংলা’র নতুন সম্পাদক হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Jago Bangla New Editor)। দলের মুখপত্র ‘জাগো বাংলা’র পূর্ববর্তী সম্পাদক পার্থ চট্টোপাধ্যায়কে বৃহস্পতিবার এই পদ থেকে অপসারণ করা হয় । তার পরিবর্তে ‘জাগো বাংলা’য় নতুন সম্পাদক হলেন সুখেন্দুবাবু ।এবার জাগো বাংলার সম্পাদক হিসাবে তাঁর জায়গায় আনা হল রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়কে । পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করার পরই এই পরিবর্তনের কথা আনুষ্ঠানিকভাবে দলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে।
বৃহস্পতিবারই সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূলের 5টি গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণের কথা ঘোষণা করেন । এতদিন পর্যন্ত পার্থ তৃণমূলের মহাসচিব, জাতীয় কর্মসমিতির সদস্য, দলের মুখপত্র ‘জাগো বাংলা’র সম্পাদক, শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য, দলের জাতীয় সহ-সম্পাদক ছিলেন । এদিন তাকে দলের সমস্ত পদ থেকে অপসারিত করা হয় ।



