দক্ষিণে এমনিতেই বৃষ্টি তেমন একটা হচ্ছে না ৷ আজ ফুটবলের ইতিহাসে বিশেষ দিন
বৃষ্টি তাল কাটবে না মোহনবাগান দিবসের আনন্দে। কাদামাখা মাঠে খালি পায়ে বলের দখল রেখে বুট পরা ব্রিটিশ ক্লাবের ফুটবলারদের সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব হত না ভারতীয় ফুটবলারদের পক্ষে । সেবার বৃষ্টি হয়নি । শুকনো মাঠে ইস্ট ইয়র্কশায়ারের সঙ্গে পাল্লা দিয়ে লড়ে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান । ফুটবলারদের অকুতোভয় লড়াইয়ের পাশে বৃষ্টিবিহীন বিকেলের শুকনো মাঠ জয় তুলে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিল । ঐতিহাসিক শিল্ড জয়ের এই দিনটিকে মোহনবাগান দিবস হিসেবে পালন করা হয় । সবুজ-মেরুন জনতা ক্লাবে ভিড় জমান (IMD Kolkata Weather Forecast partly cloudy sky with rain thundershower likely to occur) ।
প্রায় প্রতিবারই বৃষ্টি ভেজা দিন থাকে 29 জুলাইয়ে । এবার বোধহয় একশো এগারো বছর আগের বিকেলের মতোই বৃষ্টি হবে না । মোহনবাগান দিবস উদযাপনে বাধা হবে না বৃষ্টি । চলতি বর্ষাকালটি দক্ষিণবঙ্গে বৃষ্টি সেভাবে ধরা দিল না । ঝলমলে রোদের কোণে হঠাৎ করে আকাশ কালো করে বৃষ্টি । তার সময়সীমা দীর্ঘস্থায়ী নয় । ক্ষণিকের উপস্থিতিতে সে কেবলমাত্র জানান দেয় সময়টা বর্ষাকাল । মেঘ পিওনের হাতে বৃষ্টি তার জোরালো ভাবে আসার খবর দক্ষিণবঙ্গে এখনও দেয়নি ।



