জেলা

নওদায় পথ দুর্ঘটনায় মৃত্যু ব্যবসায়ীর।

 

 

আব্দুস সালাম, নওদা: নওদায় পথ দুর্ঘটনায় মৃত্যু ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে রবিবার নওদা থানার অন্তর্গত বৃন্দাবনপুর গ্রামের বিশ্বাস পাড়ায়। পথদূর্ঘটনায় একজন ব্যবসায়ীর মৃত্যু ঘটল। গ্রামের বাসিন্দা ইজারুল সেখ ঐ গ্রামে রাস্তায় মোটর বাইকে করে যাচ্ছিল এমন সময় ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু ঘটে। স্থানীয়রা উদ্ধার করে আমতলা গ্রামীন হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে থানায় নিয়ে যায়। চালক পলাতক।

মৃতদেহটি বহরমপুরে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের এক আত্মীয় জানান, প্রতিদিনের মত মোটরসাইকেল করে তার কাজের জন্য তার কাজের গন্তব্য স্থল যাচ্ছিলেন। সেই সময় একটা ট্রাক্টর ধাক্কা মেরে পালিয়ে যায়। এইভাবে প্রতিনিয়ত ট্রাক্টর যেভাবে গ্রামের রাস্তায় দ্রুত গতিতে ট্রাক্টর চালাচ্ছে সেই কারণে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে। ইজারুল সেখের মৃত্যুতে তার পরিবারে দুই ছেলে, স্ত্রী, বাবা, মা অসহায় হয়ে পড়লো। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

Related Articles

Back to top button