নবগ্রামে উদ্ধার চোলাই মদ সহ গ্রেপ্তার ১

কুশল শরীফ মুর্শিদাবাদ: নবগ্রামে উদ্ধার চোলাই মদ সহ গ্রেপ্তার ১। শনিবার নবগ্রাম থানার পুলিশ ১০ লিটার চোলাই মদ উদ্ধার করল। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে নবগ্রামের পাথরডাঙ্গা এলাকা থেকে তল্লাশি চালিয়ে ১০ লিটার চোলাই উদ্ধার করে। তল্লাশি অভিযান চালিয়ে হাতেনাতে ১ জন চোলাই মদ কারবারিকে গ্রেপ্তার করে নবগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম বাদাম আলী(২৮)। ধৃতের বাড়িতে মজুদ রাখা সমস্ত চোলায় মদ নষ্ট করল নবগ্রাম থানার পুলিশ।
এই ঘটনায় নবগ্রাম থানার পক্ষ থেকে ১ জনকে গ্রেফতার করে নবগ্রাম থানার পুলিশ। পাথরডাঙ্গার এক মহিলা বলেন, ‘গ্রামের প্রায় সমস্ত বাড়ির পুরুষেরা রোজ মদ পান করে আর বাড়ির মেয়েদেরকে মারধোর করে। মদ খাওয়ার নেশা গ্রামগুলোতে এত বেশি বেড়ে গেছে যে বাড়ির চাল ডাল এমনকি স্ত্রীর সোনা গয়না বিক্রি করে দিয়ে পুরুষেরা মদ কিনে খাচ্ছে। নবগ্রাম থানার পুলিশকে ধন্যবাদ জানায় যে তারা বেআইনি মদ তৈরির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বার বার এই রূপ ভাবে। এলাকার বাসিন্দারা জানান, বেশ কয়েক মাস ধরেই এলাকাতে কিছু অসাধু ব্যাক্তি চোলাই মদ বিক্রি করছিলেন।
চোলাই মদ তৈরি করে তা বিক্রি করা হত। আমরা খুব খুশি এলাকায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। নবগ্রাম থানার পুলিশের এই রূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গোটা নবগ্রামবাসী। নবগ্রাম থানার পুলিশের ভুয়সী প্রশংসাও করেন গ্রামবাসীরা। রবিবার ধৃত বাদাম আলীকে লালবাগ মহকুমা আদালতে তোলা হয় চোলাই মদ বিক্রি অপরাধে।



