জেলা

ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে দক্ষিন ২৪ পরগনা জেলার প্রায় ৪০০ জন লোক শিল্পীদের কর্মশালা শুরু হয়

ডায়মন্ড হারবার:- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে ও দক্ষিণ ২৪ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায়, লোকশিল্পীদের নিয়ে আজ বৃহস্পতিবার ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে কর্মশালা শুরু হয়।এদিন রবীন্দ্র ভবনে সম্প্রসারিত প্রশিক্ষণ কেন্দ্রে প্রদিপ প্রজ্জ্বলন করে কর্মশালার শুভ সূচনা করেন,দক্ষিন ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি শামীমা শেখ,এবং দক্ষিন ২৪ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক  অনন্যা মজুমদার সহ আরো অনেকে।এরপর উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেন লোক শিল্পীদের কে।

 

এই কর্মশালায় জেলা থেকে প্রায় ৪০০ জন লোকশিল্পী অংশ নেন। কর্মশালার মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার, দ:২৪:পরগনা জেলা পরিষদের সভাধিপতি শামীমা শেখ,এস ডি আই সিও ব্রতী বিশ্বাস,ডায়মন্ড হারবার মহকুমা শাসক অঞ্জন ঘোষ, জেলা পরিষদের প্রাণী ও মৎসের কর্মধ্যাক্ষ উমাপদ পুরকাইত, কুল্পীর বিধায়ক যগরঞ্জন হালদার সহ আরো অনেকে। জানা যায় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের প্রচারে প্রসারে – লোকপ্রসার। এবং তারা নিজ নিজ দপ্তরের পরিষেবা সমন্ধে তুলে ধরেন।

 

Related Articles

Back to top button