বর্ধমান পলাশন গ্রামে রুদ্র চন্ডী দুর্গার ৫০ বছর পূর্তিতে মিষ্টান্ন বিতরণে উপস্থিত স্বপন দত্ত বাউল

।স্টাফ রিপোর্টার নিউজ সারাদিন —- এ বছরে শহর গ্রাম গঞ্জ পুজোয় গন্ধে মেতেছে নতুন সাজে নতুন রূপে করোনা সব বাধা কাটিয়ে । কচি কাচা থেকে শুরু করে আট থেকে আশি বছর বয়সের মানুষ ও বেড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে। পূর্ব বর্ধমানের পলাশন গ্রামে সাই পাড়া রুদ্র চন্ডী দুর্গা মন্দিরের পুজো অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছরের মত এ বছরেও সড়ম্বরে । রুদ্র চন্ডী দুর্গার মায়ের পঞ্চাশ বছর পূর্তিতে এ বছরে সকলকে পুজোর চার দিনই মিষ্টান্ন বিতরণ গ্রামের মানুষের মনে আনন্দ এনে দিয়েছে এ ছাড়া দশমীর দিন অন্ন কুটের আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে গরীব দুঃখী সকল মানুষ পলাশনে রুদ্র চন্ডী দুর্গার মায়ের অন্ন প্রসাদ গ্রহন করতে সকলেই হাজির হয় । এই মিষ্টান্ন বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রশংসিত শিল্পী স্বপন দত্ত বাউল মহারাজ কে আমন্ত্রন জানান পলাশন রুদ্র চন্ডী দুর্গার মায়ের ভক্ত বৃন্দরা। রাষ্ট্রপতির প্রশংসিত শিল্পী স্বপন বাউল এই গ্রাম বাংলার এই মহতি কাজে অংশ গ্রহণ করে সকলের হাতে মিষ্টান্ন তুলে দেন পলাশন সাই পাড়া দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে। এমন মহতী কাজে গ্রামের মানুষ রাষ্ট্রপতির প্রশংসিত শিল্পী স্বপন বাউল কে পেয়ে খুবই খুশি ।
স্বপন বাউল বলেন গ্রামের পুজো যেন একটা আলাদা আনন্দ এনে দেয় দেখলাম কচি কাচা থেকে শুরু করে সকলেই মায়ের কাছে মিষ্টান্ন প্যাকেট পেয়ে খুবই আনন্দ করছে । গ্রামবাসী ও সাধারণ মানুষকে মায়ের পূজায় মিষ্টি মুখ করাচ্ছেন পুজো কমিটি এটা একটা শান্তি সম্প্রীতি বার্তা বহন করছে। এক চালে দেবী দুর্গা প্রতিমা সকলের নজর কাড়ছে । সুন্দর মন্দির সজ্জা আলোয় আলোয় আলোকিত হয়ে দেবী সকলের মাঝে মমতা ময়ী মা হয়ে বিরাজ করছেন। লোক কথিত আছে এই রুদ্র চন্ডী দুর্গা মাকে মনে প্রাণে বিশ্বাস করে ডাকলে মা ভক্ত বৃন্দের মনের ইচছা পূরণ করেন।এবং অনেক ভক্ত বৃন্দ তাদের নানা সমস্যা নিয়ে মাকে জানান মায়ের কাছে মানসিক করেন বহু মানুষের মুখে শোনা যায় রুদ্র চন্ডী দুর্গা মা ভক্ত বৃন্দের মনের ইচছা পূরণ করে তাদের মানসিক পূজা গ্রহণ করেন।


