APDR এর উদ্যোগে শ্রমজীবী নারী দিবসের অনুষ্ঠান*

‘৮ মার্চ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস’ কে সামনে রেখে সুন্দরবনের শ্রমজীবী মহিলাদের সমস্যা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় কুলতলীর দেউল বাড়িতে। এপিডিআর এর উদ্যোগে এই আলোচনাসভায় একের পর এক মহিলারা তাঁদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। সুন্দরবনের শ্রমজীবী মানুষের অধিকাংশ ই মৎস্যজীবী । নামখানার অনিমা মাঝি নিজের কথায় বলেন, ছোটবেলায় বাবা-মা মারা যাওয়ার ভাই বোনদের নিজের হাতে মানুষ করেছেন। এক ভাই ২০২৩ সালে মৎস্যজীবী হিসেবে গুজরাটে কাজ করতে যান। সেখান থেকে সমুদ্র পথে পাড়ি দেন মাছ ধরার ট্রলারে। দিক হারিয়ে পাকিস্তানের জল সীমানায় চলে যায় ট্রলার। আজ ৩ বছর ধরে পাকিস্তানের জেলে আটক আছে। নেতা মন্ত্রীদের ধরে কোন কাজ হয়নি।
কুলতলীর চন্দনা নস্কর এলাকার মহিলাদের সমস্যার কথা তুলে ধরেন। বন দফতরের তান্ডবে মহিলারা জীবিকা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন।
অনাদি হালদার বললেন, বন দপ্তর জঙ্গলের ধারে কাছে বেআইনিভাবে বাক্স বসিয়ে কৃত্রিম মধূ চাষ করছে। ফলে, জঙ্গলের মধূ কমে যাচ্ছে, মৌলেরা প্রাকৃতিক মধূ পাচ্ছেন না।
প্রিয়াঙ্কা শিউলি, গৌরি মাইতিরা এলাকার এবড়োখেবড়ো রাস্তার কথা বলেন, এলাকার হসপিটালে চিকিৎসা পরিষেবা চালু করার কথা উল্লেখ করেন। এই অনুন্নয়নের কারণে বাঘে আক্রান্ত মৎসজীবী, এলাকার সন্তানসম্ভবা মহিলাদের প্রায় বিনা চিকিৎসায় প্রাণহানির ঘটনা বেড়ে যাচ্ছে, বলে উল্লেখ করেন।
এছাড়া উপস্থিত ছিলেন এপিডিআর এর মিঠুন মন্ডল, রঞ্জিত শূর, আলতাফ আমেদ প্রমূখ।


