জেলা

কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে শিশু দিবস পালন।

গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা

কাজলা জনকল্যাণ সমিতির দক্ষিণ ২৪ পরগনা শাখার উদ্যোগে মগরাহাট ২নং ব্লক ও পাথরপ্রতিমা ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতে আজ ১৪ই নভেম্বর পণ্ডিত জহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষ্যে শিশু দিবস উদযাপন হলো।বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পন্ডিত নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করে শিশুরা গ্রামের বিভিন্ন জনবহুল স্থানে পোস্টারিং, শিশু অধিকার রক্ষায় প্লাকার্ড সহযোগে র‍্যালি এবং দেওয়াল লিখন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মগরাহাট-২নং ব্লকের মোহনপুর, ডিহিকলস এবং পাথরপ্রতিমা ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রায় ১০০০ জন শিশু এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। শিশু অধিকার সুরক্ষায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আগামী ২০শে নভেম্বর পর্যন্ত সপ্তাহ ব্যাপী অংকন, রচনা, ক্যুইজ ও গজি খেলার (গ্রামীন পুরানো দিনের খেলা) প্রতিযোগিতার সাথে সাথে ‘টকিং ডল শো’-এর ব্যবস্থা করা হয়েছে।

 

কাজলা জনকল্যাণ সমিতির দক্ষিণ ২৪ পরগনা জেলা কো-অর্ডিনেটর বলেন শিশু অধিকার সুনিশ্চিত করতে হলে বড়দের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নভেম্বর মাসে শিশুদের বার্ষিক মূল্যায়ণ শুরু হয়ে যায়, তাই আমরা কাজলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে গ্রামবাসী, পিতা-মাতা ও শিশু সুরক্ষা কমিটির সদস্যদের নিয়ে সপ্তাহকাল ধরে সচেতনতা বৃদ্ধির কাজ করবে।

Related Articles

Back to top button