৫০ বছরের ইটের রাস্তাটি গড়তে ভরা
আমান মোল্লার ,নিউজ সারাদিন:দক্ষিণ 24 পরগনা ক্যানিং 1 নম্বর ব্লকের অধীনে ইটখোলা গ্রাম পঞ্চায়েতে সন্দেশখালি রাস্তার অবস্থা ইট ওটা গর্তে ভরা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে।
দেখতে দেখতে বামফ্রন্ট সরকার বিদায় নিয়েছে। যেসব ইট দিয়ে কাজ হয়েছিল আজ মানুষের ঘরের দাবার পটে হয়ে গেছে । রাস্তাটি শুরু হয়েছে বুধখালি ক্যালভাট হইতে বোগড়া বুনির শেষ মুলম পর্যন্ত। আনুমানিক ৫ কিলোমিটার।
সন্দেশখালি গ্রামবাসী আফতাব উদ্দিন মোল্লা উনি বলেন আজ ৫০ বছর এই রাস্তাটি এই ভাবেই পড়ে আছে। বামফ্রন্ট আমলে এই ইট । যেকোনো ভাবে মানুষ চলাচল করতে পারছিল। কিছু স্বার্থলোভী মানুষরা রাস্তার ইট তুলে নিয়ে গিয়ে ঘরের দাবার পর্টে বানিয়েছে।
একবার বর্ষা এসে গেলে রাস্তা বদল করে বাড়ি আসতে হয়। কত যে মানুষ এক্সিডেন্ট করে ,আর ছোট ছোট বাচ্চারা রাস্তার উপর থেকে গড়িয়ে নদীতে গিয়ে পড়ে । হাঁটার মতো কোনো পরিস্থিতি নেই। ইটখোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান খতিব সরদার বলেন । আমি জানি এই রাস্তাটি অনেকদিন থেকেই এরকম অবস্থা হয়ে আছে আমরা কাজ
করেছি কাছারি ঘাট থেকে সুইচগেট পর্যন্ত ঢালাই হ য়ে গেচে । আমরা সম্পূর্ণ রাস্তাটি মেজারমেন্ট করে রেখেছি। পঞ্চায়েতে টাকা ঢোকার সঙ্গে সঙ্গে আমরা ওই রাস্তার কাজ শুরু করে দেব।
সন্দেশখালীর বাসিন্দা অজেদ মন্ডল বললেন।এইরকম প্রতিশ্রুতি অনেকবার দিয়েছে।কিন্তু কোন কাজ হয়নি, রাস্তা সেই ভাবেই পড়ে আছে।শেষবারের মতো আমরা আর একবার পঞ্চায়েতে বলবো।তারপরে আমরা গণআন্দোলনের মাধ্যমে সমস্ত গ্রামের ভোট বয়কট করব।


