MY CATAGORYগ্রামের পাতায়জেলা

প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন পুলিশ কর্মীর

 

নিজস্ব সংবাদদাতা : প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন করল এক পুলিশকর্মী। অভিযুক্ত পুলিশকর্মীর নাম বাপ্পাদিত্য রায়। শুক্রবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সে ওই জেলার মারিশদা থানায় কর্মরত। সাংসারিক অশান্তির জেরেই এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। শুরু হয়েছে তদন্ত।  জানা গিয়েছে, এদিন সকালে মেয়েকে তার স্কুল কাঁথি গার্লস স্কুলে পৌঁছে দিতে যান বাপ্পাদিত্যর স্ত্রী। মেয়ে স্কুলে ঢুকে যাওয়ার পর বাইরেই বসে ছিলেন তিনি। সেইসময় বাপ্পাদিত্য সেখানে যায় এবং স্ত্রী’র সঙ্গে কথা বলতে শুরু করে।

খুব অল্প সময়ের মধ্যেই দু’জনের কথা বাগবিতণ্ডায় পৌঁছয়। অভিযোগ, এরপরেই আচমকা ছুরি বের করে স্ত্রী’র বুকে বসিয়ে দেয় বাপ্পাদিত্য। রক্তাপ্লুত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়েন বাপ্পাদিত্যর স্ত্রী। ঘটনায় স্বাভাবিকভাবেই হকচকিয়ে যান আশেপাশের লোকজন।  কিছুটা দূরেই একটি সরকারি অফিসের কার্যালয়। খবর পেয়ে সেখান থেকে পুলিশকর্মীরা দ্রুত চলে আসেন এবং বাপ্পাদিত্যকে আটক করেন। উদ্ধার করা হয় মারাত্মকভাবে আহত তার স্ত্রীকেও। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরু করা হলেও শেষপর্যন্ত বাঁচানো যায়নি। স্ত্রী’র সঙ্গে বনিবনা না হওয়া বা বনিবনা না হওয়ায় পেছনে কী কারণ সেটা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

Related Articles

Back to top button