খেলাধুলা
সোনার জুতো থেকে বল, পুরস্কারে ঝুলি ভরল কাদের?

নিজস্ব সংবাদদাতাঃ কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন – ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে কাতার বিশ্বকাপ – ২০২২ এর চ্যাম্পিয়ন হল লিওনেল মেসির আর্জেন্টিনা। লুসেল স্টেডিয়াম সাক্ষী থাকল এক রুদ্ধশ্বাস ফাইনালের।ইয়ং প্লেয়ারের পুরস্কার – কাতার বিশ্বকাপে ইয়ং প্লেয়ারের পুরস্কার পেলেন আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ।
গোল্ডেন গ্লাভস পুরস্কার – এ বারের বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস পেলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। গোল্ডেন বুট – আর্জেন্টিনার বিরুদ্ধে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ফ্রান্স হারলেও, কাতার বিশ্বকাপে মোট ৮টি গোল করে গোল্ডেন বুট পেলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। গোল্ডেন বল – ২০১৪ সালের বিশ্বকাপের পর, এ বারের বিশ্বকাপের গোল্ডেন বল উঠল আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির হাতে।



