খেলাধুলা

দেশে ফিরলেন বিশ্ব চ্যাম্পিয়নরা, আর্জেন্টিনায় আজ সরকারি ছুটি

নিজস্ব সংবাদদাতা: সোনালি ট্রফি ও স্বপ্নপূরণের একবুক আনন্দ নিয়ে দেশের মাটিতে পা রাখল লিওনেল মেসি অ্যান্ড কোম্পানি। মঙ্গলবার ভোর, তখনও দিনের আলো ফোটেনি। তাতেও লাখো মানুষের ভিড়।লাল কার্পেটে হেঁটে বিমানবন্দর থেকে বেরোলেন মেসিরা। বিমানবন্দরের বাইরে দাঁড়ানো লাখো মানুষের গলায় ‘Muchachos’ গান। আর্জেন্টাইন ফ্যানদের আনঅফিশিয়াল অ্যানথেম।

বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিল হুডখোলা বাস। ট্রফি হাতে তাতে চেপেই শহর প্রদক্ষিণ মেসিদের। ফুটবলাররা মোবাইলে বন্দি রাখলেন মুহূর্তগুলি। অনুরাগীরাও নায়কদের মুঠোবন্দি করতে ব্যস্ত।সেই বাস গিয়ে পৌঁছবে রাজধানীর বিখ্যাত ওবেলিক্স মনুমেন্টের নিচে। বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার পর দেওয়া হবে সংবর্ধনা।দেশের প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্ডেজ ইতিমধ্যেই মঙ্গলবার দিনটি জাতীয় ছুটি ঘোষণা করেছেন। বন্ধ থাকবে স্কুল-কলেজ-অফিস। আজ শুধু বিশ্বজয়ের আনন্দের দিন।আর্জেন্টিনা সরকারের তরফে মেসিদের কাসা রোসাডায় রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। রাষ্ট্রপতি ভবনের বারান্দা থেকে বিশ্বকাপ ট্রফি হাতে পোজ দিয়েছিলেন দিয়োগো মারাদোনারা।

কিন্তু মেসিদের ক্ষেত্রে এএফএ রাজি হয়নি।সাধারণের ভিড়ে মিশে গিয়ে আনন্দোৎসবে মেতে উঠতে চান মেসিরা।ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার নিয়ে দেশবাসীর উদ্দেশে মেসি বলেছিলেন, “আমরা ফিরছি। সেলিব্রেশন কিছুটা বাঁচিয়ে রাখো।”ওবেলিক্স মনুমেন্টের নিচে সংবর্ধনার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে মেসিদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর্জেন্টিনা দলের সদস্যদের পরিবার আগেই দেশে পৌঁছে গিয়েছে।

Related Articles

Back to top button