খেলাধুলা

রাজকোটে সূর্য-রাজ, সিরিজ জিতে ইতিহাস ভারতের

নিজস্ব সংবাদদাতা: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নতুন বছরের প্রথম সিরিজ। ঘরের মাঠে প্রথম বার দেশকে নেতৃত্ব দিলেন হার্দিক পান্ডিয়া। প্রথম দুটি ম্য়াচ খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল। সিরিজ নির্ণায়ক ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ভারত। তার বেশির ভাগ কৃতিত্ব প্রাপ্য় সূর্যকুমার যাদবের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় শতরান করলেন সূর্য। তাঁর শতরানে শ্রীলঙ্কাকে ২২৯ রানের বিশাল লক্ষ্য দেয় ভারত। জবাবে ভারতীয় বোলিং লাইন আপের অনবদ্য পারফরম্যান্স। ৯১ রানের বিশাল ব্য়বধানে ম্যাচ এবং ২-১ এ সিরিজ জয় হার্দিকদের। ভারত-শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ রিপোর্ট.

টসে জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। গত ম্যাচে বিশাল রান তাড়া করে জয়ের কাছ থেকে ফেরা। এ দিন আর কম্বিনেশন ভাঙেননি হার্দিক। গত দুই ম্য়াচের মতো ওপেনিং জুটি ভরসা দিতে ব্য়র্থ। প্রথম ওভারেই ঈশান কিষাণের উইকেট হারায় ভারত। লেগ সাইডে শুভমনের কঠিন ক্যাচ ছিল কিপারের। শুরুর ধাক্কা কাটিয়ে অনবদ্য ব্য়াটং শুভমন গিল-রাহুল ত্রিপাঠি জুটির।

গত ম্যাচে অভিষেক হওয়া রাহুল এ দিন মাত্র ১৬ বলে ৩৫ রান করেন। পাওয়ার প্লে-তে ২ উইকেট হারালেও ৫৩ রান করে ভারত। এরপর শুভমন-সূর্য রাজ। এই সিরিজে অভিষেক হয়েছে শুভমনের। টেস্ট এবং ওয়ান ডে-তে জায়গা মজবুত করলেও টি-টোয়েন্টিতে প্রথম দু-ম্যাচে হতাশ করেছেন। এ দিন প্রশংসনীয় একটা ইনিংস এল শুভমনের ব্য়াটে। হয়তো প্রথম অর্ধশতরানও হত। ওয়ানিন্দু হাসারঙ্গার বিরুদ্ধে স্টেপ আউট করে বোল্ড শুভমন (৪৬)।

রাজকোটের রাতটাও অবশ্য সূর্যোদয়ের। অভাবনীয় ব্যাটিং। তবে তাঁর কাছ থেকে নতুন নয়। ইংল্য়ান্ড, নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টিতে শতরান করেছিলেন। এ বার ঘরের মাঠেও। মাত্র ৫১ বলে ১১২ রানের অপরাজিত ইনিংস। শুরুতে ১৬ বলে ৩৫ রানের ইনিংসে ভরসা দেন রাহুল ত্রিপাঠিও। শেষ দিকে অক্ষর প্য়াটেল ৯ বলে ২১। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৮ রান করে ভারত। এই স্কোর যে কোনও প্রতিপক্ষর জন্যই কঠিন।

বিশাল লক্ষ্য তাড়ায় নেমে শ্রীলঙ্কার শুরু খুব খারাপ হয়নি। ওপেনিং জুটিতে ওঠে ৪৪ রান। পঞ্চম ওভারে কুশল মেন্ডিসকে ফেরান অক্ষর প্য়াটেল। সেই শুরু। পরের ওভারে অর্শদীপেত শিকার পাথুম নিশাঙ্কা। নিয়মিত ব্যবধানে উইকেট নিতে থাকে ভারতীয় বোলিং বিভাগ।

অর্শদীপ ৩ এবং হার্দিক পান্ডিয়া, উমরান মালিক, যুজবেন্দ্র চাহালরা ২টি করে উইকেট নেন। অক্ষর প্য়াটেল ১ উইকেট নিলেও ইকোনমি মাত্র ৬.৩৩। শ্রীলঙ্কাকে পুরো ওভারও ব্য়াট করতে দেয়নি ভারত। ১৬.৪ ওভারে ১৩৭ রানেই অলআউট শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজ শেষ, এ বার নজরে ওয়ান ডে। ১০ তারিখ গুয়াহাটিতে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ।

Related Articles

Back to top button