জেলা
পাথর প্রতিমায় পুকুরে মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য।
পার্থ কুশারী পাথরপ্রতিমা ,দক্ষিণ চব্বিশ পরগনা :— আজ সকালে পাথরপ্রতিমা থানার রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের রাজরাজেশ্বর পুর এলাকায় সকালে পুকুরে মৃতদেহ দেখে চাঞ্চল্য ছড়ালো। মৃত ব্যক্তির নাম সুকোমল ঘড়ুই(৫৫)। গতকাল রাত্রে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে, হঠাৎ করে গভীর রাত্রে উঠে বাইরে বেরিয়ে যায় বলে জানা যায় পরিবার সূত্রে, তবে মৃত ব্যক্তির অতিরিক্ত মদের নেশা করতো। রাত্রে আর বাড়িতে ফেরেনি। সকালে বাড়ি থেকে কিছুটা দূরে পুকুর ঘাটে মরে পড়ে থাকতে দেখে তার স্ত্রী। স্বামীকে পড়ে থাকতে দেখে চিৎকার চেচামেচি শুরু করায় এলাকার লোকজন দৌড়ে এসে মৃতদেহ তুলে খবর দেয় পাথরপ্রতিমা থানায়, প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহ ময়নাতদন্তের পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।



