রাজ্য

কাটা ফল খেয়ে ডায়ারিয়া, আক্রান্ত ৩০ জন, ১৫ জন ভর্তি হাসপাতালে

বসিরহাট: খাদ্যে বিষক্রিয়ার জের। ডায়ারিয়ায় আক্রান্ত প্রায় ৩০ জন। টাকি হাসপাতালে ভর্তি ১৫ জন। বসিরহাটের হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতের আবাদ মোহনপুর গ্রামের ঘটনা। এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এলাকার বহু মানুষ।

অনুষ্ঠানে ছোলা, বাতাসার জল, তরমুজ বিভিন্ন ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৩০ জন। সময় যত গড়িয়েছে আক্রান্তের সংখ্যা ততই বেড়ে গিয়েছে। গভীর রাত থেকে ভোর পর্যন্ত পাতলা পায়খানা,বমি,জ্বর ও পেটের ব্যথা নিয়ে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ১৫ জনকে। অসুস্থ হয়ে গ্রামে বেশ কয়েকজন রয়েছে।

 

গলফ টুর্নামেন্টে প্রথম দেখা, হোটেল রুমে চলত যৌনতা! পর্নতারকার সঙ্গে কতটা গভীর ছিল ট্রাম্পের সম্পর্ক?

 

 

 

সকাল থেকে টাকি গ্রামীণ হাসপাতালে একে একে শিশু,মহিলা ও পুরুষরা ভর্তি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কাটা ফল খাওয়ার পরে খাদ্যে বিষক্রিয়া হয়েছে। তার জন্য ডায়রিয়া হয়েছে। এক আক্রান্ত বলেন, “আমারা একটি অনুষ্ঠানে যোগদান করি। সেখানেই খাওয়া-দাওয়া চলে। এরপর আচমকাই কয়েকজনের পেটে ব্যথা, গা গোলানো আর বমি শুরু হয়। যা জানতে পেরেছি মোট ৩০ জন অসুস্থ। ১৫ জন ভর্তি হয়েছে হাসপাতালে।”

Related Articles

Back to top button