খেলাধুলা
প্রথম দশে পাঁচ, পার্পল ক্যাপের উপর স্পিনারদের দখল

কলকাতা: এ বারের আইপিএলে (IPL 2023) গত রবিবার অবিস্মরণীয় একটা ম্যাচ দেখা গিয়েছিল। এরপর প্রতিটি ম্যাচই শেষ বলের থ্রিলার। যেন থ্রিলার সিরিজ চলছে! বুধবার রাতেও তার ব্যতিক্রম হল না। বৃহস্পতিবার ছিল পঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটান্স ম্যাচ। ঘরের মাঠে ম্যাচটি ৬ উইকেটে হেরেছে পঞ্জাব। শিখর ধাওয়ানদের দেওয়া ১৫৩ রান তাড়া করতে নেমেও ম্যাচের ফয়সালা হল শেষ ওভারে টানটান মুহূর্তের মাধ্যমে। শেষ দু’বলে ৪ রানের প্রয়োজন ছিল। বাউন্ডারি মেরে গুজরাটকে জেতান রাহুল তেওয়াটিয়া। এই ফলাফলে পয়েন্ট টেবলে বদল হয়েছে। একইসঙ্গে পার্পল ক্য়াপের তালিকাতেও বদল এসেছে।
জলপাইগুড়ির সেই ভাঙা হিমঘর থেকে এবার ছড়াতে শুরু করেছে বিষাক্ত গ্যাস, অসুস্থ ৭, ফাঁকা করে দেওয়া হয়েছে গ্রাম



