জাতীয়
পঞ্জাবের তরন তারান গুরুদ্বারে মিলল তাজা বোমা, আতঙ্ক

চণ্ডীগড়: পঞ্জাবের (Punjab) তরন তারানে শ্রী দরবার সাহিব গুরুদ্বার (Gurdwaara) শিখ ধর্মাবলম্বীদের কাছে একটা অন্য আবেগ। শিখ ধর্মাবলম্বী ছাড়াও প্রতিদিন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের বহু মানুষ তরন তারান গুরুদ্বারে আসেন। এবার সেই গুরুদ্বার চত্বরে গাড়ি পার্কিং লটের কাছেই মিলল তাজা বোমা (Bomb)। শুক্রবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বোমাটি নজরে আসায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তবে গুরুদ্বারের ভিতর কী ভাবে এল , তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে।
পর পর গাড়িতে ধাক্কা, ফের দুর্ঘটনা দমদম পার্কে


