খেলাধুলা

পাকিস্তানি খেলোয়াড়দের এই সমালোচনা প্রাপ্য ছিল বলে মনে করেন মোহাম্মদ রিজওয়ান

 

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রতিযোগিতায় পাকিস্তান গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। প্রথম ম্যাচে ইউ এস এর বিরুদ্ধে সুপার ওভারে পরাজয় এবং তার পরের ম্যাচে ভারতের বিরুদ্ধে ১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেবে পরাজিত হওয়ার পরে প্রাক্তন পাকিস্তানি খেলোয়ারদের থেকে অনেক সমালোচনা বাবর আজম ও তার দলের খেলোয়াড়দের শুনতে হয়েছে।

পাকিস্তানের উইকেট রক্ষক -ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান মনে করেন তাঁর ও তাঁর সহ খেলোয়াড়দের এই সমালোচনা প্রাপ্য। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “এই সমালোচনা আমাদের প্রাপ্য। আমরা আশানুরূপ খেলা প্রদর্শন করতে পারিনি। যে খেলোয়ার সমালোচনা সহ্য করতে পারবেন না তিনি জীবনে সাফল্য লাভও করতে পারবেন না।” তিনি আরো বলেন, “আমরা আমাদের খেলায় অত্যন্ত হতাশ। শুধুই ব্যাটিং অথবা বোলিং কে দোষ দিলে হবে না। দলের ব্যর্থতার কারণ একাধিক। একজন ব্যক্তি অসুস্থ হলে তাঁকে অপারেশন করতে হয়। পিসিবি চেয়ারম্যান অনেক পরিশ্রম করেন দলের জন্য। দলে কে থাকবেন আর কে বাদ পড়বেন এটা ওনার সিদ্ধান্তের উপর নির্ভর করবে।”

অলরাউন্ডার ইমাদ ওয়াসিম বলেছেন, “আমাদের দলে অনেক ভালো খেলোয়ার আছে। আমাদের দলটাও খুব ভালো। কিন্তু আমরা ভালো খেলার চেষ্টা করিনি। সবার প্রথমে মন থেকে ভয় সরিয়ে দিতে হবে। ব্যাটিং বোলিং ফিল্ডিং সর্ব বিভাগে ভয়েকে জয় করে এগিয়ে যেতে হবে।

Related Articles

Back to top button