রথের শেষ পর্বে প্রস্তুতি শহর বর্ধমানের

বর্ধমান:- রথের শেষ পর্বে প্রস্তুতি শহর বর্ধমানের বিধানপল্লী রাধামাধব আশ্রমে ঐতিহ্যবাহী রথের,, শোনা যায় এই রথ চল্লিশ বছরের পুরনো প্রথম ১৫ বছর বিগ্রহ নিয়েই টানা হত সু বিশাল এই রথ, তারপর পুরীর থেকে ১৫ কিলোমিটার দূরে মালতিপুর থেকে নিমকাটের তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রা কে আনা হয় এই রাধা মাধব আশ্রমে ঘটা করে চলে প্রত্যেক রথযাত্রায় মহোৎসব,, রথের দড়ি একবার ধরার জন্য হাজার হাজার মানুষের ভিড়, শহরের প্রায় দু কিলোমিটার বিস্তীর্ণ এই রথযাত্রার পরিক্রমা,
রাধামাধব আশ্রমে নিত্য পূজা হয়ে থাকে রাধামাধব গোপাল জগন্নাথ সুভদ্রার, রথ পরিক্রমার আগে সোনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয় শুভযাত্রার গমনে, প্রস্তুতি পর্বে আশ্রমে গড়ে উঠেছে বিশাল প্যান্ডেল নতুন রংয়ের রঙিন হয়ে উঠেছে রাথের সমগ্র অংশ সোনার ঝাড়ু এসেছে নতুন শুধু সময়ের অপেক্ষা মাঝে মাত্র একটি দিন তারপরেই রাধামাধব আশ্রমের জগন্নাথ সুভদ্রার রথের দড়িতে টান পড়বে



