জেলা

একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে জলপাইগুড়ি তৃণমূল যুব সভাপতি জেলা জোরে প্রস্তুতি সভা করছে

 

*সুকুমার বিশ্বাস, জলপাইগুড়ি* জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত যুব সভাপতি রাম মোহন রায় জেলা জুড়ে একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতি পর্ব শুরু করছে। জেলার বিভিন্ন বিধান সভা কেন্দ্রের তৃণমূলের কর্মী সমার্থক দের নিয়ে সভা করে চলছে। যাতে আগামী ২৬ বিধান সভা মমতা ব্যানার্জীর হাত শক্ত করা যায়। এবং পুনরায় ক্ষমতায় ধরে রাখতে মমতা ব্যানার্জি কে মুখ্যমন্ত্রীর আসনে বসার জন্য জোর কদমে সভা করছে যুব সভাপতি। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি, ধুপগুড়ি, বানারহাট, রাজগঞ্জ, নাগরাকাটা,বিভিন্ন বিধানসভা এলাকায় তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে সভা করে চলছে।

নবনিযুক্ত তৃণমূলের যুব জেলার সভাপতি রাম মোহন রায় জেলার বিভিন্ন প্রান্তে যেখানেই যাচ্ছে কর্মী সমর্থকদের মধ্য উল্লাস যুব সভাপতি কে ঘিরে। একুশে জুলাই কলকাতার শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে বুথ স্তর থেকে ব্লক স্তর ও জেলা স্তর সভা করে চলছে। যাতে তৃণমূলের হাত আরও শক্তি শালী করা যায় এই লক্ষ্যেই এগোচ্ছে যুব সভাপতি রাম মোহন রায়। নবনিযুক্ত জেলার যুব সভাপতি বিভিন্ন ব্লকের সভাপতি এবং বিধায়ক দের নিয়ে সভা করছে। একুশে জুলাই জলপাইগুড়ি জেলা থেকে প্রায় পঁচিশ হাজার তৃণমূলের কর্মী সমর্থক কলকাতা একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে যোগদান করবে বলে আশা করছে জলপাইগুড়ি জেলা যুব সভাপতি রাম মোহন রায়।

Related Articles

Back to top button