ময়নাগুড়ি সাপটিবাড়ি এলাকায় বাইসনের হামলায় আহত পাঁচ জন।

সুকুমার বিশ্বাস, জলপাইগুড়ি:জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি পূর্ব বারোঘুরিয়া এলাকায় বাইসনের তাণ্ডব দেখালো দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। সকালে ঘুম থেকে উঠেই স্থায়ীও বাসিন্দারা মাঠে গরু বাঁধতে গেলেই হঠাৎ করে দেখতে পান দুটি বিশাল বড় বাইসন। এই বাইসনের তান্ডব ঘটনা এলাকার ছড়িয়ে পড়তেই শত শত লোক ভিড় জমান বাইসন কে দেখার জন্য। পূর্ব বারোঘরিয়া এলাকায় চাঞ্চল সৃষ্টি হয়। স্থায়ীও বাসিন্দারা জানান,এই বাইসন পাশেই গরুমারা জাতীয় ফরেস্ট ও রামসাই ফরেস্ট রয়েছে,সেই খান থেকেই বাইসন লোকালয়ে এসেছেন খাবারের সন্ধানে। এর পরে খবর পাওয়া মাত্রই ফরেস্ট ডিপার্টমেন্টের ও ময়নাগুড়ি থানার পুলিশ উপস্থিত হয় বাইসন কে নিরাপত্তা স্থানে ফিরে নেওয়ার জন্য। সকাল থেকেই বাইসন দুটা গ্রাম ঘুরে বেড়াতে থাকে। এবং মাঠে গরু-ছাগলের উপর অত্যাচার শুরু করে। জানা গেছে বাইসনের হামলায় আহত হয়েছেন পাঁচজন স্থায়ী বাসিন্দারা। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং তাদের চিকিৎসার চলছে। এই বাইসনের আতঙ্ক কে গোটা এলাকা।



