জেলা

প্রয়াত জননেতা রাম চট্টোপাধ্যায় এর চল্লিশ তম স্মরণসভা তারকেশ্বরে।

http://rosedin.in

বলাইচাঁদ মুখোপাধ্যায়,তারকেশ্বর,হুগলি,৬জুলাই, রবিবার পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও প্রয়াত জননেতা মার্কসবাদী ফরওয়ার্ড ব্লকের চেয়ারম্যান রাম চট্টোপাধ্যায় এর স্মরণসভা পালিত হলো। এই উপলক্ষে তারকেশ্বর জয়কৃষ্ণ বাজারে তার মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্প প্রদান করেন এলাকার বামপন্থী নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ কৃষক, শ্রমিক ও যুবসমাজের মানুষজন। রাম চ্যাটার্জী স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক মুকুল ঘোষ রাম চ্যাটার্জির স্মৃতিচারণে বলেন গরিবি, মেহেনতী নিপীড়িত অসহায় মানুষের সহায়ক ও আপনজন ছিলেন রাম বাবু। তারকেশ্বর সিপিআইএম পার্টির পক্ষে তন্ময় জানা, মুকুল ঘোষ, তারকেশ্বরের রূপকার রাম চ্যাটার্জী সত্তিকারের গরিব দরদী মানুষ ছিলেন বলে উল্লেখ করেন।

হিন্দ মজুর কিষান পঞ্চায়েতের পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সম্পাদক অশোক দাস রামবাবুর গরিব মানুষের প্রতি আন্তরিকতা ও সেবার প্রশংসা করেন। সত্যিকারের বামপন্থী নেতা হিসাবে কলকাতা ময়দানে তার আবক্ষ মূর্তি বসানোর দাবি রাখেন তিনি। মার্কসবাদী ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে মর্মর মূর্তিতে মাল্যদান করে স্মৃতিচারণা করেন সহ-সভাপতি উত্তম চক্রবর্তী, মুক্তারাম জানা, অমলেন্দু চক্রবর্তীপ্রমূখ।

Related Articles

Back to top button