জেলা

ফালাকাটা থানার আইসির কর্তব্য পরায়ণ মানবিক দৃষ্টিভঙ্গিকে কুর্নিশ জানিয়েছে সাধারণ মানুষেরা

হরেকৃষ্ণ মন্ডল,ফালাকাটা: আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার অন্তর্গত জটেশ্বরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জখম হয়ে রাস্তায় কাতরাচ্ছে তিনজন।তাদের মধ্যে একজনের হাত প্রায় ঝুলে গিয়েছে।সেই সময় রাস্তায় কোন গাড়ি ছিল না। এ সময়ে ঘটনাস্থলে হাজির হয়ে যান ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য।এথেলবাড়ি থেকে মহরমের ডিউটি সেরে ফালাকাটা থানায় ফিরছিলেন ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য। জটেশ্বরের মডেল স্কুল সংলগ্ন এলাকায় এসে তিনি দেখতে পান ভয়াবহ দুর্ঘটনায় তিনজন গুরুতর জখম হয়ে রাস্তায় কাতরাচ্ছে। কাল বিলম্ব না করে জখম হওয়া তিনজনকে নিজের গাড়িতে তুলে নেন আইসি। অত্যন্ত দ্রুততার সঙ্গে জখম হওয়া তিন জনকে নিয়ে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।সঙ্গে সঙ্গেই কর্তব্যরত চিকিৎসকরা চিকিৎসা শুরু করেন জখম হওয়া তিন জনের। কর্তব্যরত থানার আইসির নিজের গাড়িতে করে জখম হওয়া রোগীদের নিয়ে আসছে।এই ঘটনা দেখতে পান জটেশ্বর এলাকার স্থানীয় জনগণ এবং ফালাকাটা হাসপাতালে দাঁড়িয়ে থাকা বিভিন্ন রোগীর পরিজনেরা আইসির এই কর্তব্য পরায়ণ মানবিক দৃষ্টিভঙ্গিকে কুর্নিশ জানিয়েছেন তারা।তারপরেই বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে আইসির মানবিকতার কথা। শহর থেকে গ্রাম সকলেই আইসির এই ভূমিকা কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

Related Articles

Back to top button