একুশে জুলাই ধর্মতলা মঞ্চ সফল করতে তৃণমূলের যুব সভাপতি জলপাইগুড়ি রাজপথে পদযাত্রা

সুকুমার বিশ্বাস,জলপাইগুড়ি:জলপাইগুড়ির শহরের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি নেতৃত্বে একুশে জুলাই ধর্মতলা সমাবেশে সফল করতে শহরজুড়ে পদযাত্রা করা হয়। এক কথায় বলা যায় তৃণমূল যুব সভাপতি যুবসমাজের আইকন। সব সময় যুব সভাপতি মানুষের পাশে মানুষের ভালোবাসা তার একমাত্র লক্ষ্য।
কলকাতা ধর্মতলার সমাবেশ সফল করতেই এবং জলপাইগুড়ি জেলার সাতটি ব্লকের বিভিন্ন অঞ্চলের কর্মী-সমর্থক থেকে শুরু করে প্রত্যেকেই এই জলপাইগুড়ি রাজপথে পথযাত্রার শামিল হন। প্রত্যেকটা ব্লক থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক কাতারে কাতারে জলপাইগুড়ি রাজপথে পথযাত্রায় যোগদান করেন।
উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বিধায়ক, ধুপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, এছাড়াও আদিবাসী উন্নয়ন অগ্রসরশ্রেণী কল্যাণ মন্ত্রী বুলু চিক বড়াইক, জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এই পদযাত্রায় উপস্থিত ছিলেন। এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা ব্লকের সভাপতি ও যুব সভাপতি উপস্থিত ছিল। মালবাজার,নাগরাকাটা,মেটেলী, ময়নাগুড়ি, ধুপগুড়ি, বানারহাট, রাজগঞ্জ, শিলিগুড়ি ডাবগ্রাম বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি শহরজুড়ে পদযাত্রার করা হয়।
জলপাইগুড়ি তৃণমূলের যুব সভাপতি রামমোহন রায় জানান, একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে গত বছরের তুলনায় এ বছর আমরা বেশি সংখ্যা তৃণমূল কর্মী সমর্থক জমায়েত হবো কলকাতা ধর্মতলায়। একুশে জুলাই সফল করতে আজ জলপাইগুড়ি শহরে কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা আয়োজন করা হয়।



