গ্রামের পাতায়

সুন্দরবনে আবারো বাঘের আক্রমনে মৃত্যু এক মৎস্যজীবির

সমতুল নস্কর , কুলতলী দক্ষিণ 24 পরগনা:আবারো দক্ষিণ ২৪ পরগনার কুলতলী ব্লকের দেউলবাড়ী দেবীপুর গ্রাম পঞ্চায়েতের কাঁটামারী গ্রামের, এক মৎস্যজীবী শম্ভু সরদার বয়স ২৬ পিতা অভিমান্য সরদার । গত দুদিন আগে কাঁটামারী গ্রামে আমৃত সর্দ্দারের কাঁকড়ার নৌকা নিয়ে অমৃত সদ্দার , বিজয় সর্দ্দার, ও শম্ভু সরদার এই তিন জনে গভীর সুন্দরবনে কাঁকড়া ধরতে যায় । এবং গতকাল ১৭ ই নভেম্বর সকালে যথা নিয়মে সুন্দরবনের খাঁড়ীতে কাঁকড়া ধরার জন্য নৌকা থেকে ডোন ফেলে -কাঁকড়া সহ ডোন তুলতে ব্যাস্ত থাকে, এবং চারিদিকে জঙ্গল থাকার জন্য নদীর খাঁড়ীতে ,ভালোভাবে

মাঝি লক্ষ রাখতে ব্যার্থ হয়। অতকির্তে বাঘ নৌকাতে ঝাঁপিয়ে পড়ে শম্ভু সরদার কে তুলে নিয় চলে যায়। এবং সঙ্গীরা ও কাছে থাকা অন্য মৎস্যজীবিরা চিৎকার করতে থাকে ভয় পেয়ে বাঘ শম্ভুকে ছেড়ে দিয়ে দুরে সরে যায়। এই অবসরে শম্ভুর বডি নিয়ে সঙ্গীরা কাঁটামারী গ্রামে ফিরে আসে। বাড়ীতে শম্ভু বৃদ্ধ বাবা মা আছেন ও স্ত্রী অনেক আগে মারা গেছেন। শম্ভু একাই উপার্জন করতেন।

Related Articles

Back to top button