হাহাজান ঘাটে পাকা সেতুর দাবিতে আন্দোলনের পথে গ্ৰামবাসীরা।

পার্থ ঝা, মালদা;হাহাজান ঘটে পাকা সেতুর দাবিতে আন্দোলনের নামার পথে প্রায় ছয়টি গ্রামের বাসিন্দারা। ঘেরাও, বিক্ষোভ এবং ভোট বয়কটের মতো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে চলেছেন গ্ৰাম বাসিরা। মালদার মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালেন্দ্রি নদীতে এই হাহাজান ঘাট।তাঁর উপর দিয়ে যাতায়াত নাজিরপুর অঞ্চলের লক্ষীকোল, লস্করপুর, হরিপুর,জিতমানপুর, এদিকে রতুয়ার-১ নম্বর ব্লকের কাহালা অঞ্চলের বলরামপুরের আনুমানিক হাজার হাজার মানুষের।
এছাড়াও বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা প্রতিনিয়ত হাহাজান ঘাটের বাঁসের সেতু দিয়ে যাতায়াত করে থাকে। বর্ষাকালে একমাত্র ভরসা নৌকা।সেইও আবার বারতি টাকা দিয়ে যাতায়াত করতে হয়। নদীর জল অল্প শুকোতেই একমাত্র ভরসা বাঁশের তৈরি সাঁকো।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নেতা মন্ত্রীরা সেতু তৈরি করে দেওয়ার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত পূরণ হয়নি। এই সেতুর দাবিতে প্রায় ২০১৪ সালেও ভোট বয়কট করা হয়েছিল। সেই কালে নেতা মন্ত্রীদের দ্বারা আশ্বাস দেওয়া হয়েছিল সেতু করে দেওয়ার। কিন্তু সেই দাবি পূরণ হয়নি। তাই সেতুর দাবিতে এবারে ছয়টি গ্রামের বাসিন্দারা জোট বেঁধে আন্দোলনের পথ বেছে নিয়েছেন বলে খবর।
সোমবার লস্করপুরের হরিবাসর মন্দির এলাকায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে আলোচনা সভা হয়। আন্দোলন করতে কী কী করণীয় এই নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করা হয়। জানা গেছে ব্লক ও জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন, পথ অবরোধ, বিক্ষোভ সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে বলে খবর।
এই বিষয়ে নরেন মন্ডল জানান, আমরা দীর্ঘদিন রাজ্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দলের বিধায়ক, মন্ত্রীর আশ্বাস শুনেছি। কিন্তু এবারে কাজ চাই। আগামী বিধানসভা নির্বাচনের আগে কাজের জন্য অর্থ বরাদ্দ বা কাজ না শুরু করা হলে ভোট বয়কট করব আমরা। শুধু তাই নয়, এলাকায় কোন ধরনের রাজনৈতিক কর্মসূচি করতে দেব না।



