ফালাকাটায় আবারো ব্রাউন সুগার উদ্ধার,ধৃত ২ যুবক
হরেকৃষ্ণ মণ্ডল,ফালাকাটা:ছয় চাকার ট্রাকের কেবিনে তল্লাশি চালিয়ে ৫০১গ্রাম নিষিদ্ধ ব্রাউন সুগার উদ্ধার হলো ফালাকাটায়। ফালাকাটা থানার পুলিশের জালে ২ মাদক কারবারি। বাজেয়াপ্ত ৫০১গ্রাম ব্রাউন সুগার। উল্লেখ্য ২৫তারিখ রাতে ফালাকাটা থানা পুলিশের গোপন সূত্রে খবর আসে একটি ছয় চাকার ট্রাকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার নিয়ে ফালাকাটা হয়ে দক্ষিণবঙ্গে পাচার করা হবে।খবর পেয়ে ফালাকাটা থানার ভারপ্রাপ্ত আইসি শুভজিত ঝা–র নির্দেশে তৎক্ষণাৎ দুটি বিশেষ টিম গঠন করা হয়।এসআই সন্দীপন মিত্র ও এএসআই তাপস রায়ের নেতৃত্বে সাদা পোশাকের এক টিম ফালাকাটা এনবিএসটিসি বাস টার্মিনালের সামনে ওত পেতে থাকে,অন্য একটি টিম সন্দেহভাজন ট্রাকটিকে অনুসরণ করে আসছিল।মধ্যরাতে নির্দিষ্ট ট্রাকটি ফালাকাটা এনবিএসটিসি–র সামনে আটক করা হলে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে ট্রাকের ড্রাইভারের কেবিনের ড্রাইভারের সিটের পেছন দিক থেকে উদ্ধার হয় ৫০১গ্রাম ব্রাউন সুগার।সঙ্গে সঙ্গে ট্রাকের চালক ও খালাসিকে গ্রেপ্তার করে পুলিশ ট্রাকটি বাজেয়াপ্ত করে।গ্রেপ্তার হওয়া চালকের নাম মো. কামরুজ্জামান শেখ (২৭)পিতা—মৃত খুরশিদ শেখ, মালদা জেলার বৈষবনগর থানার পালগাছি চীনা বাজার এলাকার বাসিন্দা।তার সহকারী নাইম শেখ (১৯) পিতা—অনারুল শেখ,মালদার কালিয়াচক থানার আসগর হাজিটোলা এলাকার বাসিন্দা।ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আলিপুরদুয়ার আদালতে পাঠানো হয়েছে।



