জেলা

নবদ্বীপ পৌরসভা এলাকায়ফের করোণায় আক্রান্তের ঘটনায় চাঞ্চল্য ।এলাকায় বসেছে পুলিশ


শ্যামল রায়, নবদ্বীপ:নবদ্বীপ শহরে ফের করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে এক বয়স্ক ব্যক্তির মধ্যে। শুক্রবার ওই ব্যক্তিকে কল্যাণী কোভিদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাটি কনটেন্ট জন হিসেবে চিহ্নিত করন করা হয়েছে এবং বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে বসেছে পুলিশ পিকেট। এদিন এলাকাটি স‍্যানিটার  স্প্রে করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে নবদ্বীপ পৌরসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে। এই নিয়ে নবদ্দীপ থানা এলাকায় তিনজনার করোণার পজেটিভ ধরা পরল। যদিও বাবলারি নিত্যানন্দপুর এর এক মহিলা এবং নবদ্বীপ পৌরসভা এলাকার তেঘরিপাড়া কালিতলা রোডের এক যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে।নবদ্বীপ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা জানিয়েছেন যে ওই ব্যক্তি নবদ্বীপ চৈতন্য কো-অপারেটিভ ব্যাংকের কর্মচারী। হৃদরোগে আক্রান্ত এরপর কলকাতা একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে ওখানে পরীক্ষা করার পর করো না পজিটিভ ধরা পড়েছে। বাড়ির সকলকে হোম কোয়ারেন্টাইন এ রাখা হয়েছে এবং এলাকাটি কীটনাশক মুক্ত করা হয়েছে এবং কনটেন্ট জন হিসেবে চিহ্নিত করন করা হয়েছে। এলাকার ঘরবন্দি মানুষদের পুলিশ খাবারের ব্যবস্থা করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা ক্ষোভ রয়েছে বলে জানা গিয়েছে তবে প্রশাসন ও পুলিশের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস এবং করা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
শ্যামল রায়

Related Articles

Leave a Reply

Back to top button